ডিপজলের সেই ভাই আর নেই, কদিন আগেই চেয়েছিলেন দোয়া
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক :
কদিন আগেই ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া করেছিলেন। ফেসবুকে পোস্ট করে দোয়া চেয়েছিলেন সবার কাছে। সেই ভাই আজ দুনিয়া ছেড়ে চলে গেছেন। প্রিয় ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভাইয়ের মৃত্যুর খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন ডিপজল।
ফেসবুক পোস্টে ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করে ডিপজল লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
ভাইয়ের স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, ‘ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।
একই পোস্টে মেজো ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল। তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
ডিপজলের এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন এবং প্রয়াত আনোয়ার হোসেন আফজালের আত্মার শান্তি কামনা করে দোয়া করছেন।